,

ছেলেদের চেয়ে মেয়েদের শীত বেশি লাগে কেন জানেন!

news-image

অনলাইন ডেস্ক : প্রকৃতির স্বাভাবিক নিয়মে প্রতি বছরই শীত আসে বাংলাদেশে। দিনকয়েক আগে দুয়ারে কড়া নাড়লেও এখন দেশেজুড়ে প্রচণ্ড প্রতাপে নেমে এসেছে শীত। জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে সারাদেশে। ঠাণ্ডা থেকে বাঁচতে আলমারির গরম কাপড় গায়ে জড়িয়েছেন অনেকে।

উত্তরে তুষারপাতের কারণে দেশে শৈত্যপ্রবাহ আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। কিন্তু আপনি জানেন কি? যে নারী এবং পুরুষদের একই রকম ঠান্ডা লাগে না। চিকিৎসকদের মতে, পুরুষদের তুলনায় নারীরা বেশি ঠাণ্ডা অনুভব করেন। এর কারণ তাদের শারীরিক এবং অভ্যন্তরীণ গঠন।

যেসব কারণে নারীদের ঠাণ্ডা বেশি লাগে
পুরুষদের তুলনায় নারীদের বেশি ঠাণ্ডা লাগার কারণ তাদের মধ্যে পাওয়া মেটাবলিজম। মেটাবলিজমের কাজ হলো শরীরে এনার্জি লেভেল ঠিক রাখা। শরীরে যখন প্রচুর শক্তি থাকে, তখন তাড়াতাড়ি ঠাণ্ডা লাগে না। পুরুষদের তুলনায় নারীদের মধ্যে মেটাবলিজম লেভেল কম। এ কারণে তারা পুরুষদের তুলনায় বেশি ঠাণ্ডা অনুভব করেন।

নারীদের পেশি কম থাকে
আরেকটি কারণ হলো পুরুষদের তুলনায় নারীদের পেশি কম থাকা। এই পেশিগুলো শরীরকে উষ্ণ রাখে। এমন পরিস্থিতিতে নারীরা ঠাণ্ডায় দ্রুত কাঁপতে শুরু করেন। ঘরের তাপমাত্রা সম্পর্কে বললে, তবে সাধারণত ২০-২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই কাঁপতে শুরু করেন নারীরা।

অবিলম্বে ডাক্তার দেখান
চিকিৎসকরা বলছেন, শীতকালে প্রচুর রোদ গায়ে লাগানোর পরেও যদি কেউ ক্রমাগত ঠাণ্ডা অনুভব করেন এবং সারাক্ষণ কাঁপতে থাকেন, তবে এটিকে একটি সাধারণ শারীরিক সমস্যা মনে না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এটি শরীরের অন্য কোনো বড় রোগের লক্ষণও হতে পারে। সময়মতো পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা করানো প্রয়োজন।

 

এ জাতীয় আরও খবর

বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০

পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

বিচার শুরুর অপেক্ষায় কারাগারে দিন গুনছেন হেভিওয়েট আসামিরা

অতিথি তালিকায় না থাকায় জুলাই শহীদদের অনুষ্ঠানে যাননি বিরোধীদলীয় নেতা : গোলাম পরওয়ার

ফ্রান্সে দাঙ্গায় মেসির দুটি স্মৃতিচিহ্ন লুট

দিলীপ আগরওয়ালাকে তিন দিনের রিমান্ডে চায় সিআইডি

যেভাবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে পারে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর টোকিও সফরে যা থাকছে

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা