,

তাওয়াতেই বানিয়ে নিন পিৎজা

news-image

বাড়ির শিশুটি হঠাৎ পিৎজা খাবে বলে বায়না করছে। রেস্তরাঁয় যাওয়ার সুযোগ নেই। বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন পিৎজা। অভেন না থাকলেও চলবে। সাধারণ তাওয়াই যথেষ্ট।

উপকরণ

পিৎজার মণ্ড বানাতে (৩ জনের অনুপাতে)

১। পৌনে এক কাপ টক দই

২। ৩ চা চামচ চিনি

৩। ২ চা চামচ বেকিং পাউডার

৪। দেড় চা চামচ লবন

৫। ৬ টেবিল চামচ তেল

৬। ৬ কাপ ময়দা

৭। আড়াই কাপ পানি।

উপরে ছড়িয়ে দেয়ার জন্য

১২ চা চামচ পিৎজা সস্‌। পরিমাণ মতো পেঁয়াজ কুচি। কয়েক টুকরো ক্যাপসিকাম। কয়েক টুকরো জলপাই। দু’টি টমেটো ফালি ফালি করে কাটা। পরিমাণ মতো মোৎজারেলা চিজ। চিলি ফ্লেকস ও ৩ চা চামচ তেল।

প্রণালী

১। একটি বড় পাত্রে দই, বেকিং পাউডার, চিনি, তেল ও লবন একসঙ্গে মিশিয়ে ফেটিয়ে নিন।

২। মিশ্রণ একটু ঘন হয়ে এলে ময়দা ঢেলে দিন। পরিমাণ মতো পানি মিশিয়ে মাখতে থাকুন। ময়দা কিছুটা শক্ত হয়ে এলে মণ্ডটিতে তেল মাখিয়ে আধ ঘণ্টা রেখে দিন।

৩। আধ ঘণ্টা পর মণ্ডটি ফের এক বার মেখে নিন। যাতে ময়দা নরম হয়ে আসে। এ বার একটু ময়দা ছড়িয়ে পিৎজার আকারে বেলে নিন। তবে খেয়াল রাখবেন, তা যেন তাওয়ার থেকে বেশি না হয়ে যায়।

৪। তাওয়ার উপর পিৎজার রুটিটি বসিয়ে মাঝের অংশটি হাত দিয়ে চেপে দিন, যাতে রুটিটির চারপাশ মাঝের অংশের তুলনায় একটু স্ফীত হয়ে থাকবে।

৫। এ বার একটি কাঁটা চামচ দিয়ে রুটির উপরের অংশ ছিদ্র করে দিন।

৬। রুটিটির উপরে এ বার পিৎজা সস্‌, পেঁয়াজ, ক্যাপসিকাম, জলপাইয়ের টুকরো, টমেটোর ফালি ও মোৎজারেলা চিজ ও চিলি ফ্লেকস ছড়িয়ে দিন।

৭। একটি ব্রাশ দিয়ে রুটির চারপাশে তেল মাখিয়ে, ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দিন। যত ক্ষণ না চিজ গলে আসে, তত ক্ষণ ঢাকা তুলবেন না। চিজ গলে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র