,

এবার বাড়লো লবণের দাম

news-image

নিজস্ব প্রতিবেদক : এবার বেড়েছে লবণের দাম। সপ্তাহের ব্যবধানে লবণের দাম কেজিতে তিন টাকা পর্যন্ত বেড়েছে। লবণের পাশাপাশি নতুন করে বেড়েছে পেঁয়াজ, আলু, মসুর ডাল, ময়দা ও আটার দাম। আজ রবিবার (১১ ডিসেম্বর) এ দাম বেড়েছে।

সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

টিসিবি জানিয়েছে, এক সপ্তাহ আগে লবণের কেজি ছিল ৩৫ থেকে ৪০ টাকা। এখন দাম বেড়ে বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪২ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কেজিতে লবণের দাম বেড়েছে দুই থেকে তিন টাকা। শতাংশের হিসাবে বেড়েছে ছয় দশমিক ৬৭ শতাংশ।

দাম বেড়েছে আলু ও দেশি পেঁয়াজেরও। আলুর দাম ২১ দশমিক ২৮ শতাংশ বেড়ে কেজি বিক্রি হচ্ছে ২২ থেকে ৩৫ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ২২ থেকে ২৫ টাকা। আর দেশি পেঁয়াজের দাম পাঁচ দশমিক ৫৬ শতাংশ বেড়ে কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ৩৫ থেকে ৫০ টাকা।

ছোট দানার মসুর ডালের দাম সপ্তাহের ব্যবধানে এক দশমিক ৮৫ শতাংশ বেড়ে কেজি বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ১৩০ থেকে ১৪০ টাকা। প্যাকেট ময়দার দাম বেড়েছে পাঁচ দশমিক ৮১ শতাংশ। এতে এক কেজি প্যাকেট ময়দা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৪ টাকা, যা আগে ছিল ৭৫ থেকে ৮০ টাকা। আর খোলা আটার দাম এক দশমিক ৬৩ শতাংশ বেড়ে কেজি ৬০ থেকে ৬৫ টাকা বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ৬০ থেকে ৬৩ টাকা।

 

এ জাতীয় আরও খবর

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা