,

১১ লাখ টাকার যৌতুক ফিরিয়ে ১ টাকায় বিয়ে

news-image

অনলাইন ডেস্ক : মেয়ের বিয়েতে যৌতুক হিসেবে নগদ টাকা, ঘরের আসবাবপত্র, গাড়ি, অনেক সময় পাত্রপক্ষের চাহিদা অনুযায়ী পণ্য দিতে হয়। এ নিয়মই যেন যুগ যুগ ধরে এ অঞ্চলে চলে আসছে। এবার কনেপক্ষের দেওয়া ১১ লাখ টাকা প্রত্যাখ্যান করে দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতের উত্তর প্রদেশের মুজফফরনগরের সৌরভ চৌহান।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, সৌরভ চৌহান পেশায় একজন রাজস্ব কর্মকর্তা। বিয়ের আগের সৌরভকে কনেপক্ষ থেকে ১১ লাখ টাকা যৌতুক হিসেবে দেওয়া হয়। তবে সে টাকা ফিরিয়ে দিয়ে বিয়ের রেওয়াজ অনুযায়ী মাত্র এক টাকা নিয়ে বিয়ে করেন তিনি।

উল্লেখ্য, বিয়েতে কনেপক্ষের থেকে যৌতুক নেওয়া নিষিদ্ধ ভারতে। এরপরও নিয়মের তোয়াক্কা না করে হরহামেশাই যৌতুক লেন-দেন চলছে। ভারতের বিহার, উত্তরপ্রদেশের মতো রাজ্যে যৌতুক নেওয়ার অভিযোগ প্রায়ই প্রকাশ্যে আসে। আবার পাত্র সরকারি চাকরিজীবী বা উচ্চ পদস্থ কর্মকর্তা হলে পাত্রপক্ষের যৌতুকের দাবিটা আরও বেড়ে যায়। এমন সময়ে এক টাকায় বিয়ে করলেন সৌরভ।

 

এ জাতীয় আরও খবর

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা