,

দর্শনায় ১১ স্বর্ণের বারসহ দুই ভারতীয় আটক

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে ১১টি স্বর্ণের বারসহ দু্‌ই ভারতীয় পাসপোর্টধারী নাগরিককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শুল্ক গোয়েন্দারা এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটকরা হলেন- কলকাতার পশ্চিমবঙ্গের জোড়াবাগান থানার চুনিলাল গুপ্তের ছেলে অনুপ কুমার গুপ্ত (৪৮) ও উত্তর প্রদেশের গোরখপুরের রামাশ্রী’র ছেলে রাজেশ কুমার (৪৩)। শুল্ক গোয়েন্দারা জানিয়েছে, দর্শনা চেকপোস্ট দিয়ে স্বর্ণ চোরাচালান হচ্ছে- এমন তথ্য পেয়ে চেকপোস্ট এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে পাসপোর্টধারী দুই ভারতীয় নাগরিকের দেহ তল্লাশি করা হয়।

এ সময় তাদের জুতার ভেতর থেকে উদ্ধার করা হয় ১১টি স্বর্ণের টুকরো। পরে ওই দুজনকে আটক করা হয়। যশোরের বেনাপোল শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা আব্দুর রহিম জানান, ১১টি স্বর্ণের টুকরার ওজন ৬২১ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৪৫ লাখ টাকা। দুই চোরাকারবারির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়