,

নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষ, গুলিতে একজন নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়ছেন। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের নাম মকবুল। গুরুতর আহত অবস্থায় আজ বুধবার বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মকবুলকে উদ্ধারকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, নিহত ব্যক্তি বিএনপি পার্টি অফিসের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে চারটায় মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহতের শরীরে প্রচুর ছররা গুলির চিহ্ন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নয়াপল্টনে বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত হয়ে কয়েক জন ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা হলেন রনি, মনির, আনোয়ার ইকবাল, খোকন, আসাদুজ্জামান, বিপ্লব হাওলাদার, আরেফিন আহামেদ, মেহেদী হাসান ও জহির । তাদের হাসপাতারের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের শরীরে ছররা গুলির চিহ্ন রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির