,

খাসোগি হত্যা: যুক্তরাষ্ট্রের আদালতে যুবরাজ সালমানের মামলা খারিজ

news-image

অনলাইন ডেস্ক : সাংবাদিক জামাল খাসোগি হত্যা পরিকল্পনায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্রের আদালতে করা মামলাটি খারিজ করা হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (৬ ডিসেম্বর) মামলাটি খারিজ করেন ওয়াশিংটনের বিচারক জন বেটস। যদিও বিচারক বলেছেন, তিনি মামলাটি খারিজে রাজি ছিলেন না। কিন্তু বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের বাইরে গিয়ে তিনি কিছু করতে পারেন না। খবর রয়টার্সের।

বেটস ২৫ পৃষ্ঠার রায়ে আরও বলেছেন, খাসোগি হত্যায় যুবরাজ সালমানের জড়িতের বিশ্বাসযোগ্য অভিযোগ ব্যাপারে আদালতের অস্বস্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্র আদালতকে জানিয়েছে যে তিনি দায়মুক্তি পেয়েছেন।

২০১৮ সালের ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগিকে নির্মমভাবে হত্যা করে সৌদি গুপ্তচরেরা। পরে তার লাশ কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে।

পশ্চিমা বিশ্বে এমবিএস নামে পরিচিত যুবরাজ শুরু থেকেই হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেন তার বাগদত্তা হেতিজে চেঙ্গিস। মামলায় অভিযোগ করা হয়, সৌদি নেতৃত্ব ও দেশটির কর্মকর্তারা খাসোগিকে আটকে রেখে মাদক প্রয়োগ ও নির্যাতন করে হত্যা করেছেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির