,

সব হাসপাতালে হোমিও চিকিৎসক নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের সব হাসপাতালে হোমিও চিকিৎসক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

আজ রোববার রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি সম্মেলন কক্ষে ‘অষ্টম আন্তর্জাতিক হোমিওপ্যাথি বিজ্ঞান সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করে জাহিদ মালেক বলেন, হোমিও চিকিৎসায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। বিশ্বব্যাপি হোমিও চিকিৎসার চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশেও চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এজন্য অ্যালোপ্যাথিক চিকিৎসার পাশাপাশি দেশে হোমিও চিকিৎসা আরও জোড়ালো করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রিজার্ভ সংকটের গুজব ছড়িয়ে বিএনপি দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। নানাভাবে গুজব সৃষ্টি করে শেখ হাসিনা সরকারের উন্নয়ন কাজগুলোকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে। কিন্তু বিএনপি ভুলে গেছে, শেখ হাসিনা হিমালয়ের মত শক্ত অবস্থানে দাড়িঁয়ে আছে। হিমালয়কে ধাক্কা দিয়ে নড়ানো যায় না।

সেন্টার ফর অ্যাডভান্স স্টাটিজ ইন হোমিওপ্যাথির (ক্যাশ) সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দিলিপ কুমার রায় প্রমুখ বক্তব্য রাখেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯