,

রাজশাহীতেও থ্রিজি-ফোরজি সেবা বন্ধ

news-image

রাজশাহী ব্যুরো : রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার দুপুর ২টায় শহরের মাদ্রাসা মাঠে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে গণসমাবেশ শুরু হয়।

এদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সূত্র জানিয়েছে, রাজশাহীতে আজ সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রাখতে বিটিআরসি থেকে মোবাইল টেলিকম অপারেটরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন, বেলা ১১টা থেকেই সমাবেশস্থলের আশেপাশে মোবাইলের ইন্টারনেট কাজ করছে না। সমাবেশস্থল থেকে দূরে গিয়েও ইন্টারনেট পাওয়া যাচ্ছে না।

গণসমাবেশের মিডিয়া উপ-কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন বলেন, ‘আমরা সাংবাদিকদের জন্য তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছিলাম ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহের জন্য। সব প্রস্তুতিও শেষ হয়েছিল। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।’

এর আগে গত ২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির গণসমাবেশের দিন সেখানে মোবাইল ইন্টারনেটে ধীরগতি ছিল। এ ছাড়া ১৯ নভেম্বর সিলেট, ১২ নভেম্বর ফরিদপুর, ৫ নভেম্বর বরিশাল, ২২ অক্টোবর খুলনায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে মোবাইল ইন্টারনেটে ধীরগতি ছিল।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়