,

নারী এমপিকে থাপ্পড়, তোলপাড় সংসদ

news-image

অনলাইন ডেস্ক : সেনেগালের পার্লামেন্ট আইনপ্রণেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এই নিয়ে দেশটির পার্লামেন্টে তুমুল হট্টগোল হয় বলে বিবিসির এক প্রতিবেদন বলছে।

খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার দেশটির বিরোধী এক আইনপ্রণেতা ক্ষমতাসীন নারী এমপিকে থাপ্পড় মারেন। টেলিভিশনের ভিডিও ফুটেজে এমন দৃশ্য দেখা গেছে। এরপরই ওই সংসদের মধ্যে তোলপাড় শুরু হয়।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা বলছে, বৃহস্পতিবার বাজেট উপস্থাপনার সময় বিরোধীদলীয় এমপি মাসাতা সাম্ব দেশটিতে ক্ষমতাসীন জোট বেন্নো বোক ইয়াকারের (বিবিওয়াই) এমপি অ্যামি এনদিয়ায়ে গনিবি-এর কাছে হেঁটে যান। এরপর কষিয়ে চড় মারেন। এর জবাবে অ্যামি একটি চেয়ার নিয়ে মাসাতা সাম্বের দিকে তেড়ে যায়। তাকে লক্ষ্য করে চেয়ারটি ছুড়েন।

এই সময়ে আরেক আইনপ্রেণেতা অ্যামিকে লাত্থি মারে এবং তাকে মেঝেতে ফেলে দেয়। বাধ্য হয়েই পার্লামেন্টের অধিবেশন স্থগিত করা হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।

চলতি বছরের জুলাই থেকেই দেশটিতে বিরোধী ও ক্ষমতাসীন দলের এমপিদের মধ্যে চরম উত্তেজনা চলছে। ক্ষমতাসীন দল সংখ্যাগরিষ্ঠতা হারায় এই সংকট দেখা দেয়।

 

এ জাতীয় আরও খবর

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা