,

বাবা-মাকে অবহেলা করছেন?

news-image

আমীর হামযা
সাম্প্রতিক সময়ে বৃদ্ধ বাবা-মার প্রতি ছেলেমেয়েদের নিষ্ঠুর আচরণ বেড়ে গেছে। কী সচ্ছল, কী গরিব, কী সামর্থ্যবান, কী বিত্তহীন, সব ধরনের পরিবারে বয়স্ক বাবা-মা এখন অবহেলার পাত্র। তারা নানাভাবে বঞ্চনার শিকার। বাবা-মা নিজেদের যৌবনে সন্তানকে মানসিক ও বৈষয়িকভাবে সক্ষম করে তুলতে কী করেন না! সেই তারা বার্ধক্যে এসে পরিবারের কাছে হয়ে পড়ছেন মূল্যহীন। এর ব্যাখ্যা-বিশ্লেষণ দেওয়া দুরূহ। তবে সমাজবিজ্ঞানীরা তত্ত্বীয় ব্যাখ্যা দাঁড় করাতে পারবেন নিশ্চয়। আমরা যারা সাধারণ মানুষ, যাদের কাঠামোগত জ্ঞান নেই; তারা খাবি খাচ্ছি প্রতিনিয়ত।

এ-সংক্রান্ত নানা ঘটনা প্রায়ই গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। শুধু আমাদের দেশ নয়, প্রতিবেশী ভারতেও এ জাতীয় সংবাদ নিয়মিত জায়গা করে নিয়েছে গণমাধ্যমে। শুধু গণমাধ্যমের খবর দেখে নয়, আমাদের সমাজের চারপাশে বাবা-মার সঙ্গে নিষ্ঠুর আচরণের দৃষ্টান্ত দেওয়া যাবে ভূরি ভূরি। এর পরও বাবা-মার কাছে সন্তান যে কত প্রিয় তা উদাহরণ দিয়ে বলার অপেক্ষা রাখে না। ছেলেমেয়েদের কাছ থেকে বাবা-মা নিষ্ঠুর আচরণ পেলেও এখনো অনেক বাবা-মা সন্তানের জন্য চূড়ান্ত ত্যাগ স্বীকারে পিছপা হন না। কোনো কার্পণ্য করেন না।

চরম ত্যাগ স্বীকারকারী বাবা-মায়ের প্রতি দিন দিন উদাসীন হয়ে পড়ছে অনেক সন্তান। অবহেলার শিকার হচ্ছেন বাবা-মা। ভোগবাদী জীবন তাদের প্রতি উদাসীন করে তুলছে আমাদের, এ কথা এখন পরীক্ষিত সত্য। পশ্চিমা দুনিয়ায় বৃদ্ধ বাবা-মাকে সন্তানরা কাছে রাখতে চায় না। সেখানে এ সংস্কৃতি পুরনো; কিন্তু আমাদের ঐতিহ্যবাদী সমাজেও এ বিষবৃক্ষ এখন শেকড় গেড়েছে। ফলে চারপাশে সন্তানের কাছে বাবা-মাকে নিগৃহীত হওয়ার ঘটনা অহরহ ঘটছে ও প্রকাশ পাচ্ছে।

এ কথা বলার কোনো প্রয়োজন নেই যে, দুনিয়ায় বাবা-মা দুজনই সন্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সন্তানের জন্য বাবা-মা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন। দুনিয়া দেখার উপলক্ষও তারা। সন্তানের স্বাস্থ্য ও সুস্থতার সার্বিক বিষয়ে নিবেদিতপ্রাণ ও যত্নশীল। সন্তানের জন্য এতটাই নিঃস্বার্থ যে সবকিছুর ওপর কোনো কাজে বাবা-মা কখনো কোনো বিনিময় চান না। এজন্যই প্রতিটি ধর্মগ্রন্থ বাবা-মার সর্বোচ্চ মর্যাদা ও সম্মান নিশ্চিত করেছে। পরিবারেও বাবা-মার মর্যাদা ও সম্মান সবার ওপর।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির