,

আপনার শর্ত দেওয়ার দিন শেষ, এখন শর্ত দেবে বিএনপি : গয়েশ্বর

news-image

বরিশাল প্রতিনিধি : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আমরা সমাবেশ করব পল্টনে, আমরা সোহরাওয়ার্দী উদ্যান চাই নাই। ওনারা কাগজ পাঠায় সোহরাওয়ার্দী উদ্যানের। আবার সঙ্গে দিছে ২৬টা শর্ত। আমি বলব সরকারকে আপনার শর্ত দেওয়ার দিন শেষ, এখন শর্ত দেবে বিএনপি। ঢাকায় সমাবেশ হবে নয়াপল্টনেই।’

তিনি সরকারকে পাল্টা শর্ত দিয়ে বলেন, ‘প্রথম শর্ত রাস্তাঘাটে পুলিশ ও আপনার দলীয় কর্মীরা কোনো বাধা দেওয়ার চেষ্টা করবেন না। অকারণে দূরদেশ থেকে যারা আসবে তাদের গাড়ি-ঘোড়া আটকাবেন না, আজকে থেকে বাংলাদেশের সব অঞ্চলে গায়েবি মামলা বন্ধ করুণ। রাতে নেতার্মীদের বাড়িতে হানা দেওয়া বন্ধ করুণ। তা না হলে আমরা মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনীর ঘাটে যেভাবে হানা দিয়েছি, ওইভাবে আবার হানা দেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’

তিনি বলেন, ‘যা কিছু অসৎ পথে কামিয়েছেন এগুলো ফেরত দিতে হবে। শেয়ার মার্কেটের ৮৬ হাজার কোটি টাকা, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সাড়ে ৬ শ কোটি টাকা, ১০ লাখ কোটি বিদেশে পাচার করা টাকা ফেরত দিতে হবে। এ টাকা বাংলাদেশের জনগণের, এ টাকা ফেরত দিতে হবে’।

‘দেশব্যাপী পুলিশের ‘মিথ্যা ও গায়েবি মামলা, নির্যাতন ও গ্রেপ্তারের’ প্রতিবাদে বুধবার বেলা ১২টায় বরিশাল মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির