,

বিভেদ ভুলে এক টেবিলে নাশতা করলেন রওশন-কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। এসময় তারা এক টেবিলে বসে নাশতা করেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে তাদের সাক্ষাৎ হয়।

জাপার শীর্ষ দুই নেতার সাক্ষাতের সময় দলের কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, রওশন এরশাদের ছেলে রাহগীর আল মাহি সাদ এরশাদ ও তার স্ত্রী উপস্থিত ছিলেন।

জাপার প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু বলেন, ‘অত্যন্ত আন্তরিক পরিবেশে তাদের দুজনের সাক্ষাৎ হয়েছে। তারা এক টেবিলে বসে নাশতা করেছেন। সেখানে শুধু তাদের পরিবারের সদস্যরা ছিলেন। মা-ছেলে যেভাবে থাকে, তারাও সেভাবে আছেন।’

জাপার অভ্যন্তরীণ বিরোধ প্রসঙ্গে দলটির এ নেতা বলেন, ‘প্রতিটি দলের অভ্যন্তরেই ঝামেলা থাকে। তবে রওশন এরশাদ ও জি এম কাদেরের মধ্যে কোনো দূরত্ব ছিল না। তারা সবসময় একসঙ্গেই ছিলেন। আসলে জি এম কাদের দলকে একটা ভালো জায়গায় নিয়ে গেছেন।’

এর আগে গত রোববার দুপুরে প্রায় ৫ মাস পর থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফেরেন রওশন এরশাদ। বিদেশে থাকাকালেই তার সঙ্গে জি এম কাদেরের দূরত্ব তৈরি হয়। রওশনপন্থিরা জাপার সম্মেলন ডাকেন যা জি এম কাদেরপন্থিরা বয়কট করেন। তখনই দলটির মধ্যে বিরোধের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী