,

৪২ বছরে এসএসসি পাশ করলেন নারী কাউন্সিলর

news-image

নাটোর সংবাদদাতা : নাটোরের সিংড়া পৌরসভার নারী কাউন্সিলর মোছা. জয়তন বেগম (৪২)। তিনি কারিগরি বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় জিপি-এ ৪.৬১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

সোমবার (২৮ নভেম্বর) এসএসসি পরীক্ষার ফল ঘোষণার পর নারী কাউন্সিলর মোছা. জয়তন বেগম পাশ করার বিষয়টি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন।

তিনি লেখেন, ‘আমি এসএসসি পরীক্ষায় (GPA 4.61) পেয়েছি। মহান আল্লাহতায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি’। এ সময় তাকে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

জয়তন বেগম সিংড়া পৌরসভা এলাকার বাসিন্দা। তিনি সিংড়া পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর এবং সিংড়া পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি।

জয়তন বেগম বলেন, শিক্ষার কোনো বয়স নেই। আমি এ বয়সে আবার পড়াশোনা শুরু করেছি। এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৪.৬১ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছি। আমি অনেক আনন্দিত। আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাই। সমাজের মানুষের সেবা করতে চাই।

তিনি বলেন, আমি একজন নারী কাউন্সিলর। যদি জনপ্রতিনিধি হয়ে পড়াশোনা না জানি। এটা লজ্জাজনক। তাই সিদ্ধান্ত নিয়ে আবার পড়াশোনা শুরু করি। আল্লাহর রহমতে সবার দোয়ায় আমি উত্তীর্ণ হয়েছি। আমার জন্য সবাই দোয়া করবেন আমি উচ্চশিক্ষা গ্রহণ করতে চাই।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির