,

গাজীপুরে টেক্সটাইল মিলের তুলার গুদামে আগুন

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর এলাকা শামীন ফুড অ্যান্ড বেভারেজ টেক্সটাইল মিলের তুলার গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।

সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১২টায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে জানিয়েছেন শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. বেলাল। সকাল সাড়ে ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

তিনি জানান, সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে ১২টার দিকে সদর উপজেলার ভবানীপুর এলাকার সাফারি পার্ক সড়কে শামীন ফুড অ্যান্ড বেভারেজ টেক্সটাইল মিলের তুলার গুদামে আগুন লাগে।

খবর পেয়ে গাজীপুর ও শ্রীপুরসহ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। আগুনের মাত্রা বাড়তে থাকায় পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কীভাবে আগুন লেগেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ-আল আরেফিন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির