,

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল আজ প্রকাশ হচ্ছে না

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল আজ সোমবার প্রকাশ করা হবে না। আগামী ১৪ ডিসেম্বর এই ফল প্রকাশ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০-এর ফলাফল প্রকাশে প্রকৃত শূন্যপদ পূরণের অপরিহার্যতা যাচাই-বাছাইয়ের পর চুড়ান্ত করে আগামী ১৪ ডিসেম্বর অপরাহ্নে প্রকাশ করা হবে।

এর আগে গতকাল রোববার মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে জানিয়েছিলেন, আজ বিকেল ৩টার দিকে ফলাফল প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ফলাফল ওয়েবসাইটে এবং উত্তীর্ণদের এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হবে।

এবার ১৩ লাখের বেশি প্রার্থী এই নিয়োগ পরীক্ষায় আবেদন করেছিলেন। বিজ্ঞপ্তি অনুসারে ৩২ হাজার ৫৭৭টি পদে নিয়োগের জন্য ছাড়পত্র দিয়েছে মন্ত্রণালয়।

ডিপিই সূত্রে জানা গেছে, চলমান নিয়োগের প্রক্রিয়ার মাধ্যমে প্রাক-প্রাথমিক স্তরে ২৬ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর বাইরে অনুমোদিত ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

এ নিয়োগের জন্য ২০২০ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে দুই বছর পর নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়। তিন ধাপে দেশের ৬১টি জেলায় লিখিত পরীক্ষা নেওয়া হয়। এরপর ধাপে ধাপে লিখিত পরীক্ষার ফল প্রকাশ শেষে মৌখিক পরীক্ষা শুরু হয়।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির