,

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাণিজ্যিক ভাবে কমলা চাষ, আশানুরূপ ফলন

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : গাছে-গাছে সবুজ পাতার আড়ালে  ঝুলছে হলুদ রংয়ের পাকা রসালো টকবগে কমলা আর কমলা। স্বাদে-মানে বেশ সুস্বাদু। এবার প্রথম বারের মতো বাণিজ্যিক ভাবে আবাদ হচ্ছে চায়না-থ্রি-জাতের কমলা। জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের মো: আলমগীর হোসেন। নিজ উদ্যোগে  ২ বিঘা জমিনে ১৮৫ টি কমলা গাছ রোপন করে বাগান গড়ে তুলেছে। প্রথমবারের মতো তার বাগানে কমলার আশানুরূপ  ফলন হয়েছে। বাগান দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থী বাগানে ভীড় করছেন।
কৃষক আলমগীর জানান, ইউটিউবের মাধ্যমে চুয়াডাঙ্গার এক কমলা আবাদের ভিডিও দেখে ওই চাষীর সাথে যোগাযোগ করেন তিনি। পরে ওই বাগান পরিদর্শন করে ওই চাষীর কাছ থেকে পরামর্শ নিয়ে সেখান থেকে চায়না থ্রি-জাতের কমলার চারা নিয়ে তার নিজ এলাকায় কমলা বাগান গড়েন।  বিদেশ থেকে এসে তার চাচার কাছ থেকে ৬৫ শতাংশ জমি লিজ নেন। শুরু করেন কমলার আবাদ। মাত্র দুই বছরের মাথায় তার বাগানে আশানুরূপ কমলার ফলন পেয়ে অনকেটাই খুশি চাষী আলমগীর । তিনি  আরো বলেন, আমি ১৮৫ টি চারা এখানে রোপন করেছি। এখন পর্যন্ত ১ হাজার থেকে ১২শ কেজি কমলা বিক্রি করেছি ১৭০ টাকা কেজি দরে। এখন পর্যন্ত বাজারে নিয়ে যেতে হয়নি। দর্শনার্থীরা এসে দেখে বাগান থেকেই কিনে নিয়ে যাচ্ছেন।
স্হানীয় চাষীরা বলেন, এই  এলাকায়  কমলা চাষ করা সম্ভব। আলমগীর মিয়ার বাগানে যে ভাবে কমলার ফলন হয়েছে তাতে আমাদের বিশ্বাস হচ্ছে কমলা চাষ করে সফলতা পাওয়া যাবে।
মো: মুসা মিয়া নামে আরেক চাষী বলেন, অল্প জায়গাতে কমলার চাষ দেখে মনে হচ্ছেনা এই এলাকা কমলা চাষের জন্য উপযোগী। আমরা কমলার বাগানটি ঘুরে দেখেছি। দেখে আমাদের কাছে খুব ভাল লাগল। আগামীতে আমরাও আমাদের অনাবাদি জমিতে কমলার চাষ করতে আগ্রহ বেড়েছে।
বিজয়নগর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাদিউল ইসলাম বলেন, এই অঞ্চলে কমলার আবাদ বৃদ্ধির লক্ষ্যে কাজ করছি। এছাড়া কৃষি বিভাগের মাধ্যমে এই কমলার চাষ বৃদ্ধিতে এই অঞ্চলে কমলার আবাদ বৃদ্ধির জন্য প্রর্দশনী দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না