,

আ. লীগ, বিএনপির সমাবেশের ধারে-কাছেও যাবে না: কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা ধারে-কাছেও যাবে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার দিনাজপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন ৮ তারিখ থেকে ৬ তারিখে করা বিএনপির আন্দোলনের ফসল নয়, এটা শেখ হাসিনার নৈতিকতার ফসল।’

এ সময় ১০ ডিসেম্বরের সমাবেশে কোনো দুর্ভোগ সৃষ্টি না করতে বিএনপি নেতাদের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির সমাবেশে আওয়ামী লীগের একজন নেতাকর্মীও তাদের ধারে-কাছে যাবে না।

উল্লেখ্য, ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের জন্য ৩ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে প্রধানমন্ত্রীর জাপান সফরে যাওয়ার কথা থাকায় ৩ ডিসেম্বরের সম্মেলন স্থগিত করা হয়। পরে অবশ্য প্রধানমন্ত্রীর জাপান সফর বাতিল হয়। এ কারণে আগামী ৮ ও ৯ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলনের আয়োজন করা হয়।

৮ ডিসেম্বর সম্মেলনের উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রীর। এখন বিএনপির সমাবেশের কারণে ছাত্রলীগের সম্মেলন ৬ ডিসেম্বর এগিয়ে আনা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী