,

নক আউট পর্বে যেতে মেসিদের যত সমীকরণ

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারে আর্জেন্টিনা। শনিবার মেক্সিকোর বিপক্ষে নামার আগে কিছুটা হলেও চাপে আলবেলিস্তেরা। লিওনেল মেসিরা পরের রাউন্ডে যেতে পারবে কিনা, এই আলোচনা চলছে সর্বত্র। কী হলে কী হতে পারে, এই নিয়ে ফুটবল বিশেষজ্ঞদের আলোচনা শুরু হয়ে গিয়েছে।

সবচেয়ে সহজ পথ হল, পরের দুই ম্যাচে জেতা। মেক্সিকো আর পোল্যান্ডকে হারাতে পারলে আর্জেন্টিনা নক আউট পর্বে যাওয়ার পথ একটু হলেও সহজ হবে। পর পর দুই ম্যাচ জিতলে মেসিদের পয়েন্ট হবে ৬। গ্রুপে প্রথম না হলেও দ্বিতীয় দল হিসাবে পরের পর্বে যেতে পারে তারা।

মেক্সিকো-পোল্যান্ড ম্যাচ ড্র হওয়ায় আর্জেন্টিনা যদি ৬ পয়েন্ট পায়, তা হলে তাদের পরের রাউন্ডে যেতে অসুবিধা হবে না। কারণ এই দুই দলের কেউই তখন আর্জেন্টিনাকে ছুঁতে পারবে না। সর্বোচ্চ পাঁচ পয়েন্ট হতে পারে মেক্সিকো বা পোল্যান্ডের।

সৌদি আরব যেন আর কোনও ম্যাচে না জেতে সেই প্রার্থনা করতে হবে আর্জেন্টিনাকে। তারা বাকি দুই ম্যাচের একটিতে জিতলেও আর্জেন্টিনার কাজ কঠিন হয়ে যাবে। একটি ম্যাচ জিতলেই সৌদি আরবের পয়েন্ট হবে ছয়। তখন আর্জেন্টিনাকে বাকি দুই ম্যাচে জিততেই হবে। তবেই সৌদি আরবের পরে দ্বিতীয় দল হিসাবে তারা শেষ করতে পারবে।

আর্জেন্টিনা যদি পরের ম্যাচে ড্র করে, তা হলে পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতা ছাড়া কোনও বিকল্প খোলা থাকছে না। সে ক্ষেত্রে চার পয়েন্ট হবে আর্জেন্টিনার। তখন তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর দিকে। আশার কথা হলো, গত রাশিয়া বিশ্বকাপেও চার পয়েন্ট নিয়ে নকআউট পর্বে গিয়েছিল আর্জেন্টিনা।

এর পরেই সবচেয়ে কঠিন অঙ্ক। যদি মেসিরা পরের ম্যাচে মেক্সিকোর কাছে হেরে যান তা হলে কী হবে? সে ক্ষেত্রে পোল্যান্ডকে বিরাট ব্যবধানে হারাতে হবে তো বটেই, তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলির দিকেও। যদি গ্রুপের দু’টি বা তিনটি দলের সমান পয়েন্ট হয়, তা হলে গোলপার্থক্য দেখা হবে। তাই পোল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে জেতা গুরুত্বপূর্ণ হবে। বাস্তব বলছে, তিন পয়েন্ট নিয়ে পরের পর্বে যাওয়ার আশা খুবই কম। কিন্তু ফুটবলে কিছুই উড়িয়ে দেওয়া যায় না।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির