,

ভারতে পাচারকালে ৫২টি কচ্ছপ জব্দ

news-image

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সীমান্ত থেকে উদ্ধারকৃত বিরল প্রজাতির ৫২টি কচ্ছপ নদীতে অবমুক্ত করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে পৌর শহরের বড় বাজার এলাকায় তিতাস নদীতে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১১টার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের ফকিরমোড়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. মনির হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল ভারত সীমান্তবর্তী আব্দুল্লাহপুর গ্রাম থেকে কচ্ছপগুলো উদ্ধার করে। পরে কচ্ছপগুলো তিতাস নদীতে অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান, নায়েব সুবেদার মো. মনির হোসেন, ফরেস্টার আসাদুজ্জামান খান প্রমুখ।

ফকিরমোড়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. মনির হোসেন বলেন, ‘আব্দুল্লাহপুর গ্রামের পাশে খালের পাড় থেকে ৩টি বস্তা ভর্তি অবস্থায় ৫২টি কচ্ছপ উদ্ধার করি। এগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল বলে ধারণা করছি।’

আখাউড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান বলেন, ‘কচ্ছপগুলো অত্যন্ত বিরল প্রজাতির। এগুলো আমাদের জীব বৈচিত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এজন্য মৎস্য সংরক্ষণ আইন এবং বন্য প্রাণী সংরক্ষণ আইনে কচ্ছপগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর