,

রেমিট্যান্স ভালোর দিকে মোড় নিচ্ছে: পরিকল্পনামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে আসা রেমিট্যান্স ভালোর দিকে মোড় নিচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘বর্তমানে আমাদের গুদামে দুই বিলিয়ন টন চাল আছে। মাঠে আমন ধান আছে। গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, ডিম, দুধ সবকিছুর উৎপাদন বেড়েছে।সরবরাহ চেইন ভালো আছে। আমাদের রেমিট্যান্স ভালোর দিকে মোড় নিচ্ছে। আগামীতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশে সবজির উৎপাদন গত কয়েক বছরে ছয়গুণ বেড়েছে। দেশি ফলের পাশাপাশি ড্রাগনসহ বিদেশি ফলের উৎপাদন ব্যাপক হারে বেড়েছে।’

এ সময় দেশের মূল্যস্ফীতি কমানোর সুখবর দেন এম এ মান্নান। তিনি বলেন, ‘এখন মূল্যস্ফীতির হার নিম্নমুখী এবং মজুরি হার ঊর্ধ্বমুখী। এটা ভালো লক্ষণ। আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে মূল্যস্ফীতি কমবে। ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি স্থিতিশীল হবে।’

আজকের একনেক বৈঠকে ৪ হাজার ৮২৬ কোটি টাকা ব্যয়ে মোট আটটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। যার মধ্যে ৫টি নতুন ও তিনটি সংশোধিত।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির