,

চিলি পনির

news-image

যারা চাইনিজ খাবার খেতে পছন্দ করেন, তাদের অত্যন্ত প্রিয় একটি পদ চিলি পনির। চাউমিন হোক বা ফ্রায়েড রাইস, চিলি পনিরের সঙ্গে জুটিতে ‘সুপারহিট’ দুটিই। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এই খাবার খেতে ছুটতে হয় বাইরে। রইল চিলি পনিরের রেসিপি যাতে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এই সুস্বাদু পদ।

উপকরণ—

পনির: ২৫০ গ্রাম

ক্যাপসিকাম: ২টি, মাঝারি চৌকো টুকরো করে কাটা

পেঁয়াজ: ২টি, মাঝারি চৌকো টুকরো করে কাটা

সাদা জিরা: ১ চামচ

আদা রসুন বাটা: ২ চামচ

কাঁচা মরিচ: ৩টি

কর্ন ফ্লাওয়ার: ১ চামচ

হলুদ গুঁড়া: ১/২ চামচ

মরিচ গুঁড়া: ১ চামচ

ধনে গুঁড়া: ২ চামচ

গরম মশলা: ১/২ চামচ

টমেটো: ১টি, মাঝারি চৌকো টুকরো করে কাটা

দই: ২ চামচ

তেল, লবন: পরিমাণ মতো

সয়া সস ও চিলি সস: পরিমাণ মতো

ভিনিগার: দুই চামচ

প্রণালী—

১। ক্যাপসিকাম এবং পনির আগে সামান্য তেলে ভেজে তুলে রাখুন।

২। তারপর আরও একটু তেল নিয়ে ভাজা শুরু করুন পেঁয়াজ। একে একে মেশান অল্প লবন, সাদা জিরে, কাঁচা মরিচ, আদা রসুন বাটা এবং কর্ন ফ্লাওয়ার। ভাল করে কষে নিয়ে দিন হলুদ মরিচ গুঁড়া, ধনে গুঁড়া ও গরম মশলা।

৩। আরও একটু কষিয়ে দিয়ে দিন টমেটো, ভিনিগার ও সয়া সস । ভাল করে নাড়িয়ে নিন

৪। ২ মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর তাতে দিয়ে দিন দই এবং পরিমাণ মতো লবন।

৫। ভাল করে নেড়ে নিয়ে ক্যাপসিকাম এবং পনির দিয়ে দিন। এ বার চিলি সস যোগ করুন ঝাল অনুসারে।

৬। ঢাকা দিয়ে আরও ৫-৬ মিনিট রেখে নামিয়ে নিন। আপনার চিলি পনির তৈরি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র