,

ছাত্রলীগের মেয়েদের কাছে শুনি, ‘আমি অমুক ভাইকে মেনটেইন করি’: ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ছাত্রলীগের মেয়েদের কাছে বেশি শুনি, আমি অমুক সভাপতি ও সাধারণ সম্পাদককে মেনটেইন করি। ইডেন গার্লস কলেজের ছাত্রীদের কাছে এটা বেশি শুনি। এটা খুব সাহসের সঙ্গে উচ্চারণ করে। আমি অমুক ভাইকে মেনটেইন করি।’

আজ শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত দপ্তর উপ-কমিটির প্রস্তুতিসভায় এসব কথা বলেন আওয়া লীগ সাধারণ সম্পাদক।

ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘তোমরা মেনটেইন করবা আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে। আর কাকে মেনটেইন করবা? আমাদের নেতা বঙ্গবন্ধু। তার আদর্শ। শেখ হাসিনার কর্মী আমরা। এর বাইরে কিসের মেনটেইন? এটা কি ঘর-বাড়ি মেইনটেন হচ্ছে নাকি? আশ্চর্য ব্যাপার। এসব বদ অভ্যাসগুলো…স্লোগানও দেয়। এসব বিষয়গুলো সুশৃঙ্খল করতে হবে। দপ্তরেরও দায়িত্ব আছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘নাম বলতেই হবে! আমি এ জন্য নিচের দিকে তাকিয়ে হাঁটি। ডানে কে? বায়ে কে? এটা আর দেখি না। সালাম দিচ্ছে নাম ধরে ধরে। এ কি অনুশীলন। হলের নাম, অমুক ভাইয়ের নাম।’

ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতাকর্মীদের ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসার সমালোচনা করেন দলের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘ছাত্রলীগ ছাত্রসংগঠন। এদের সকাল নেই, দুপুর নেই, বিকেল নেই এসে এখানে লাইন ধরে। আমি আসলে রুমে ঢুকতে রীতিমতো যুদ্ধ করতে হয়। এটা একটা লড়াই। এটা এই বয়সে সম্ভব না। তারপরও কষ্ট করে আসি।’

আওয়ামী লীগের আসন্ন সম্মেলনে ৮ হাজার কাউন্সিলর এবং ১৬ হাজার ডেলিগেট থাকবে জানিয়ে তিনি বলেন, ‘এটা এর চেয়ে বেশি হওয়া যাবে না। তবে জেলাওয়ারি আমন্ত্রিত অতিথির দাওয়াতপত্র দেওয়া হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস