,

ফেসবুকে বিচারপতি মানিকের ভুয়া আইডি, থানায় জিডি

news-image

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খোলা হয়েছে। আজ মঙ্গলবার এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সাবেক এই বিচারপতির ব্যক্তিগত কর্মকর্তা নূর নবী মিয়া রাজধানীর শাহবাগ থানায় এ জিডি করেন।

জিডিতে বলা হয়েছে, কোনো দুষ্কৃতকারী ব্যক্তি বা মহল বিচারপতির নামে (শামসুদ্দিন চৌধুরী মানিক) উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ভুয়া ফেসবুক প্রোফাইল অপারেট করছে।

বিচারপতি মানিকের কোনো ফেসবুক আইডি নেই উল্লেখ করে জিডিতে আরও বলা হয়, বিচারপতি ব্যক্তিগত নামে কোনো ফেসবুক প্রোফাইল/পেজ/গ্রুপসহ কোনো প্রকার সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অ্যাকাউন্ট খোলেননি। বিচারপতির পক্ষ থেকে তার অনুমোদনক্রমে কোনো ধরনের অ্যাকাউন্ট নেই এবং কখনো ছিল না।

জিডিতে আরও বলা হয়, গত ২ নভেম্বর বিচারপতির ওপর কিছু দুষ্কৃতিকারী আক্রমণ চালায়। এ বিষয়ে পল্টন থানায় করা মামলা তদন্তনাধীন রয়েছে। তিনি মনে করেন দুটি ঘটনার মধ্যে যোগসাজস থাকতে পারে। তাই অপকর্মকারী ব্যক্তি ও মহলকে আইনের আওতায় আনা অপরিহার্য।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না