,

এক সঙ্গে শুটিংয়ে শাকিব-অপু!

news-image

বিনোদন প্রতিবেদক : দীর্ঘদিন আটকে থাকা ছবি ‘আগুন’ এর শুটিং করছেন সুপারস্টার শাকিব খান। সোহাগ পল্লী-আমিন বাজারসহ ঢাকার বিভিন্ন লোকেশনে। অন্যদিকে মানিকগঞ্জের হরিরামপুরে ‘লাল শাড়ি’র শুটিং করছেন অপু বিশ্বাস ও চিত্রনায়ক সাইমন সাদিক।

পৃথকভাবে ছবিগুলির পরিচালনা করছেন করছেন বদিউল আলম খোকন ও বন্ধন বিশ্বাস।

প্রথমবার অপু বিশ্বাসের প্রযোজনায় ‘লাল শাড়ি’র পরিচালক বন্ধন বিশ্বাস জানান, আমার ছবিটি সরকারি অনুদানের। শনিবার (১১ নভেম্বর) থেকে গানের শুটিং দিয়ে কাজ শুরু করেছি। আপাতত গানের শুটিং শেষ করে চিত্রনাট্যের কাজ শুরু করেছি। চিত্রনায়ক সাইমন সাদিক ও অপু বিশ্বাসের প্রথম জুটির কাজ এটি। সবাই আনন্দের সাথেই কাজ করছি। প্রথম লটের কাজ করেই ঢাকা ফিরবেন বলে জানান এই পরিচালক।

‘আগুন’ নিয়ে পরিচালক বদিউল আলম খোকন বলেন, বিভিন্ন কারণে দীর্ঘদিন ছবিটির শুটিং বন্ধ ছিল। শনিবার (১১ নভেম্বর) থেকে পুনরায় শুটিং শুরু করেছি। আমার ছবিতে শাকিব খান কাজ করছেন। ইনশাআল্লাহ এই লটে শুটিং শেষ হবে বলে আশাবাদি এই পরিচালক। আরও আগে এই ছবির শুটিং শেষ করার কথা থাকলেও শাকিব খান দীর্ঘদিন আমেরিকায় থাকার কারণেও তা দেরি হয় বলে জানান তিনি।

সিনেমাটি নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘লাল শাড়ি তাঁতি জনগোষ্ঠীর গল্প। বাংলাদেশের শাড়ি এক সময় দেশের বাইরেও সমাদৃত ছিল। আমরা জামদানির হারানো ঐতিহ্য তুলে ধরব এই সিনেমায়।’

‘লাল শাড়ি’ নিয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, মানিকগঞ্জে শুটিং করছি। এতো সুন্দর একটি গল্পে আমাকে নেওয়ার জন্য ছবির পরিচালক, প্রযোজকসহ টিমের সকলকে ধন্যবাদ জানাই। গানের শুটিং শেষ করে আমরা অন্য কাজগুলো করছি। অপু বিশ্বাসের সঙ্গে প্রথম জুটি হয়ে কাজ করছি। খুব ভালো কো-আর্টিস্ট। দ্রুত কাজ শেষ হচ্ছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। সামনে যেন আরও ভাল কাজ করতে পারি।

উল্লেখ্য, শাকিব খান অভিনীত ‘আগুন’ ছবিটির তৃতীয়ভাগের কাজ বাকি থাকার কারণে ছবিটি আগামী বছরে মুক্তি পাওয়ার কথা থাকলেও অপু বিশ্বাস-সাইমন সাদিকের ‘লাল শাড়ি’ এ বছরের ডিসেম্বরে রিলিজের পরিকল্পনা রয়েছে বলে পরিচালক সূত্রে জানা যায়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড