,

সীমান্তে সংঘর্ষে আহত র‍্যাব সদস্যের মাথায় অস্ত্রোপচার

news-image

নিজস্ব প্রতিবেদক : বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে এলাকায় মাদক চোরাচালানকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত র‌্যাব সদস্য সোহেল বড়ুয়াকে (২৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়েছে।

এর আগে, সোমবার (১৪ নভেম্বর) রাতেই তাকে বান্দরবান থেকে ঢাকা নিয়ে আসা হয়।

হাসপাতালে তার খালাতো ভাই অশোক বড়ুয়া জানান, সোহেল বড়ুয়ার বাড়ি চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায়। বাবার নাম রাখাল বড়ুয়া। তিনি পুলিশ সদস্য। বর্তমানে র‌্যাব ১৫ তে কর্মরত রয়েছেন।

তিনি জানান, রাত আনুমানিক ৩টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তার মাথায় আঘাত রয়েছে। এছাড়া ডান পায়েও আঘাত রয়েছে। সকালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে তাকে।

নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. ফজলে এলাহী (মিলাদ) জানান, তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া ডান পায়েও আঘাত রয়েছে। সকালে তার মাথায় অস্ত্রোপচার হয়েছে। পায়ের যে আঘাতটি সেটি ক্যাজুয়ালিটি বিভাগ দেখবে। তবে এখন তিনি স্টাবল আছেন।

এরআগে, গতরাতে র‌্যাব এবং ডিজিএফআইয়ের মাদকবিরোধী যৌথঅভিযান পরিচালনাকালে মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে তমব্রু সীমান্ত সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ডিজেএফআই এক কর্মকর্তা নিহত হন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর