,

আপাতত আর ছবি নয়, বছর দেড়েকের বিরতি চান আমির

news-image

অনলাইন ডেস্ক : লাল সিং চাড্ডা’ বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ। তবে ওটিটিতে মুখ রক্ষা করেছে আমির খানের ছবি। শোনা যাচ্ছিল, এর পর অভিনেতাকে দেখা যাবে ‘চ্যাম্পিয়ন’ ছবিতে। পরিচালক আর এস প্রসন্নর এই ছবি স্প্যানিশ ‘চ্যাম্পিয়ন’ ছবির রিমেক বলেই শোনা যাচ্ছিল। স্প্যানিশ এই ছবি একাধিক আর্ন্তজাতিক পুরস্কার জিতেছিল। অস্কারের জন্য মনোনীতও হয়েছিল।

কথা ছিল খুব শিগগিরই এই ছবির হিন্দি রিমেকের শুটিংও শুরু হবে। কিন্তু হঠাৎই সিদ্ধান্ত বদল আমির খানের। ‘লাল সিং চাড্ডা’ ছবিটি ছিল ‘ফরেস্ট গাম্প’-এর অফিসিয়াল রিমেক। এই ছবি অস্কার পুরস্কারপ্রাপ্ত হলেও ‘লাল সিং চাড্ডা’র ক্ষেত্রে একেবারে উল্টো ঘটেছে। এককথায় বক্স অফিসে ভরডুবি হয় আমিরের ছবির। তাই এবার আর অভিনয় নয়, ঘোষণা আমিরের।

সম্প্রতি ‘চ্যাম্পিয়ন’ ছবির প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমির জানান, তিনি আপাতত কোনো ছবিতেই অভিনয় করবেন না। বছর দেড়েকের মতো বিরতি চাই তার। এ সময়টা তিনি তার পরিবার, সন্তান ও মায়ের সঙ্গে সময় কাটাতে চান। তাই ‘চ্যাম্পিয়ন’ ছবিতে আমিরের অভিনয় করা নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল তা সরাসরি নাকচ করেন অভিনেতা। তবে অভিনয় না করলেও এই ছবি প্রযোজনা করবেন সেটাও স্পষ্ট করেন আমির।

আমির বলেন, ”চ্যাম্পিয়ন ছবিটা আমি প্রযোজনা করছি কারণ ছবিটার ওপর বিশ্বাস আছে, গল্পটাও খুব ভালো।’’

এমনিতেই তিনি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। তিনি যা করেন, একেবারে নিঁখুত করার চেষ্টাই করেন। কিন্তু আপাতত অভিনয় থেকে সরে নিজের পরিবারকে সময় দিতে চান অভিনেতা। তিনি বলেন, ‘‘আমার ৩৫ বছরের ক্যারিয়ারে আমি শুধু নিজের কাজকেই প্রাধান্য দিয়েছি। যারা আমার কাছের মানুষ তাদের প্রতি হয়তো অবিচার করেছি। আমার মন হয় এবার পরিবারকে সময় দেওয়া উচিত।”

আপাতত বছর দেড়েক বড়পর্দায় আর দেখা যাবে না আমিরকে। কোন ছবির মাধ্যমে কামব্যাক করেন বলিউডের পারফেকশনিস্ট- সেটার অপেক্ষায় আমির অনুরাগীরা। সূত্র : হিন্দুস্তান টাইমস

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড