,

এবার গণছাঁটাইয়ের পথে হাঁটছে আমাজন

news-image

অনলাইন ডেস্ক : টুইটার, মেটার পর এবার গণছাঁটাইয়ের পথে হাঁটছে বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনের দাবি, গত কয়েক মাস ধরে বড়সড় ক্ষতির সম্মুখীন হয়েছে আমাজন। ফলে কর্তৃপক্ষ গণহারে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

চলতি সপ্তাহের মধ্যেই ১০ হাজারের বেশি কর্মীকে আমাজন থেকে বিদায় নিতে হতে পারে, তেমনটাই দাবি সূত্রের। শুধু কর্মী ছাঁটাই নয়, সেই সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে আমাজন খরচেও কাটছাঁট করতে চলেছে বলে খবর।

বিশ্বজুড়ে আমাজনে প্রায় ১৬ লাখ মানুষ চাকরি করেন। আমাজন থেকে যদি সত্যিই ১০ হাজার কর্মী ছাঁটাই করা হয়, তবে সংস্থার ইতিহাসে এটাই হবে সবচেয়ে বড় গণছাঁটাই।

সূত্রের খবর, আমাজনের এই গণছাঁটাই প্রক্রিয়ায় শুরুতেই কোপ পড়তে পারে ‘অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট’-এর মতো যন্ত্র ভিত্তিক বিভাগগুলোতে। জানা গিয়েছে, গত কয়েক মাসে আমাজনের কিছু অলাভজনক বিভাগের কর্মীদের সংস্থার তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে। সংস্থার মধ্যেই অন্য বিভাগে সুযোগ খোঁজার ‘পরামর্শ’ দেওয়া হয়েছে কিছু কর্মীকে।

বস্তুত, কোভিড অতিমারির সময় আমাজনের মতো অনলাইন কেনাবেচার সংস্থাগুলোর দিকে ঝুঁকেছিলেন সাধারণ মানুষ। ফলে তাদের ব্যবসা লাভজনক হয়েছিল। কিন্তু ধীরে ধীরে ফের অতিমারি-পূর্ববর্তী পর্যায়ে ফিরে গিয়েছে বিশ্ব। আমাজনে কেনাকাটার হার তাই তুলনামূলক কমেছে।

গত সপ্তাহেই গণছাঁটাইয়ের পথে হেঁটেছে টুইটার। ইলন মাস্কের মালিকানায় সংস্থার প্রায় ৫০ শতাংশ কর্মীর চাকরি গিয়েছে নিমেষে। এর পর বড় সংখ্যক কর্মী ছাঁটাই করা হয়েছে ফেসবুকের মূল সংস্থা মেটা থেকেও। একই পথে হাঁটতে চলেছে আমাজনও, তেমনটাই দাবি সূত্রের।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড