,

যুদ্ধ এখনই শেষ হওয়া উচিত, বিশ্বনেতাদের জেলেনস্কি

news-image

অনলাইন ডেস্ক : জি-২০ সম্মেলনে আসা বিশ্বনেতাদের উদ্দেশ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার উচিত এখনই যুদ্ধ বন্ধ করা। খবর বিবিসির।

শস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়ানোরও আবেদন জানান তিনি। শিগগিরই শস্য রপ্তানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।

ইন্দোনেশিয়ার দ্বীপে জড়ো হওয়া নেতাদের উদ্দেশে একটি ভিডিও ভাষণে জেলেনস্কি এ আহ্বান জানান।

গ্রুপ জি-২০ এর অন্যতম সদস্য রাশিয়া। তবে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্মেলনে আসতে অস্বীকৃতি জানান এবং তার পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী সারগেই লাভরনকে পাঠিয়েছেন।

জেলেনস্কি বলেন, আমি নিশ্চিত যে রাশিয়ার ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধ করার এখনই সময় এবং যুদ্ধ বন্ধ করা যেতে পারে।

এ সময় তিনি বেশকিছু কৌশলের রূপরেখা তুলে ধরেন। এর মধ্যে- পারমানবিক ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, যুদ্ধ বন্ধ করা এবং এর তীব্রতা প্রতিরোধ করা।

ভাষণে তিনি বারবার নেতাদের ‘জি-১৯’ বলে সম্বোধন করেছেন। স্পষ্টভাবে তিনি রাশিয়াকে বাদ দিয়েছেন।

গত জুলাই মাসে জাতিসংঘ এবং রাশিয়ার মধ্যে হওয়া কৃষ্ণ সাগর শস্য চুক্তির মেয়াদ বাড়াতে তিনি বিশেষভাবে অনুরোধ জানান।

ইউক্রেনের বন্দরে অবরুদ্ধ খাদ্য রুশ যুদ্ধজাহাজের মাধ্যমে বাইরে পাঠানো যেতে পারে।

জাতিসংঘ জানিয়েছে, চুক্তিটি শুরু হওয়ার পর থেকে ১০ মিলিয়ন টন শস্য এবং অন্যান্য খাদ্য রপ্তানি করা হয়েছে। যা বিশ্বব্যাপী খাদ্য সংকট রোধে সহায়তা করেছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর