,

দই পমফ্রেট

news-image

অনেকেই পমফ্রেট মাছ খেতে ভালবাসেন। কালোজিরে দিয়ে বেগুন-আলু পমফ্রেটের গরম ঝোল দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তবে উৎসবের মৌসুমে একঘেয়ে ঝোল-ঝালের বদলে বানাতে পারেন দই পমফ্রেট। রইল প্রণালী।

উপকরণ

গোটা পমফ্রেট: ৪টি

পানি ঝরিয়ে রাখা টক দই: ১০০ গ্রাম

আম তেল: স্বাদ মতো

পাঁচ ফোড়ন গুঁড়া: দু’চা চামচ

হলুদ: এক টেবিল চামচ

লবঙ্গ: আধ চা চামচ

দারচিনি: এক টুকরো

শুকনো মরিচ: ২টি

টম্যাটো কুচি: আধ কাপ

পেঁয়াজ বাটা: আধ কাপ

প্রণালী

মাছগুলি ভাল করে ধুয়ে নিয়ে দু’ভাগ করে চিরে নিন। এতে মশলা মাছের ভিতরে ঢুকবে। একটি পাত্রে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। মাছগুলির সঙ্গে মিশ্রণটি ভাল করে মিশিয়ে ম্যারিনেট করে ঘণ্টা খানেক রাখুন।

এ বার কড়াইয়ে তেল গরম করে তাতে লবঙ্গ, দারচিনি ও এলাচ ফোড়ন দিন। একটু নেড়ে নিয়ে পেঁয়াজবাটা, টম্যাটো কুচি, কাঁচামরিচ, আধ কাপ টক দই মিশিয়ে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছেড়ে এলে ম্যারিনেট করে রাখা মাছগুলি দিয়ে দিন। হালকা হাতে মাছগুলি উল্টে-পাল্টে দিন যাতে, মাছের গায়ে মশলা লাগে।

এ বার আধ কাপ মতো গরমপানি দিয়ে ঢেকে দিন। ঝোল শুকিয়ে এলে উপর থেকে ধনেপাতা আর আমতেল ছড়িয়ে পরিবেশন করুন দই পমফ্রেট।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র