,

মুজিবনগর সরকারকে গার্ড অব অনার দেয়া হামিদুল মারা গেছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী মুজিবনগর সরকারকে গার্ড অব অনার দেয়া হামিদুল ইসলাম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ১১টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব হোসেন।

তিনি বলেন, সোনাপুর গ্রামের মৃত নওশের মণ্ডলের ছেলে হামিদুল ইসলাম বার্ধক্য জনিত কারণে মঙ্গলবার রাতে মারা গেছেন। ১৯৭১ সালের ১৭ এপ্রিল অস্থায়ী মুজিবনগর সরকারকে গার্ড অব অনার দেওয়া ১২ জন আনসার সদস্যের একজন ছিলেন হামিদুল ইসলাম।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির