,

ঝিনাইদহের পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা ও হরিণাকুন্ডু উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ নিহত হয়েছেন। আহত হয়েছন আরও ২ জন।

বুধবার সকালে শৈলকুপা উপজেলার দুধসর ও হরিণাকুন্ডু উপজেলার পারমথুরাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হাকিমপুর গ্রামের কুদ্দুস শেখের ছেলে বাপ্পি শেখ (২৫) ও যশোরের জামাল হোসেন (৩৫)।

স্থানীয়রা জানায়, জামালপুর থেকে ট্রাকে নিজের ট্রাক্টর নিয়ে যশোর ফিরছিলেন জামাল হোসেন। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার দুধসর আব্দুস সোবহান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে মোংলা থেকে রূপপুরগামী লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ট্রাকের সামনে বসে থাকা জামাল হোসেনসহ ৩ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জামাল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে সকালে ঝিনাইদহ থেকে আলমসাধু নিয়ে হরিণাকুন্ডু উপজেলার এ জি বি ইটভাটায় ইট আনতে যাচ্ছিলেন বাপ্পি শেখ। পথে ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের পারমথুরাপুর নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধুটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হযন বাপ্পি শেখ।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাসির উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছে। দুইজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না