,

ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩

news-image

নিজস্ব প্রতিবেদক : ফেনীতে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন।

বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার দুলামিয়া রাস্তার মাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আহত ব্যক্তিদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গুরুতর আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, আজ সকালে মহাসড়কের ঢাকা থেকে চট্টগ্রামমুখী অংশে সড়ক উন্নয়ন ও সংস্কারকাজের জন্য বন্ধ রাখা হয়েছিল। এতে চট্টগ্রাম থেকে ঢাকামুখী অংশে দ্বিমুখী যান চলাচল করতে থাকে।

বেলা ১১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ওই স্থানে পৌঁছালে ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি কার্ভাড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত ও ১২ জন আহত হন।

খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালে পাঠায়।

মহিপাল হাইওয়ে থানার ওসি মোস্তফা কামাল জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর