,

৪৩ আরোহী নিয়ে লেক ভিক্টোরিয়ায় বিমান বিধ্বস্ত

news-image

অনলাইন ডেস্ক : তানজানিয়ার প্রেসিশন এয়ারলাইনের একটি বাণিজ্যিক বিমান লেক ভিক্টোরিয়ায় বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৪৩ জন আরোহী ছিল বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। দেশটির স্থানীয় সময় আজ রোববার এই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে।

সিএনএন বলছে, বর্তমানে উদ্ধার অভিযান চলছে। দেশটির পুলিশ এখন পর্যন্ত কোন হতাহতের খবর জানায়নি। রিপোর্টে প্রকাশিত বিভিন্ন ছবিতে লেকের মধ্যে বিমানের বেশিরভাগ অংশ ডুবে যেতে দেখা গেছে।

প্রেসিশন এয়ারলাইনের এক মুখপাত্র, বিমানটি বুকোবা বিমানবন্দরের কাছে আফ্রিকার সর্ববৃহৎ লেকে বিধ্বস্তের তথ্য নিশ্চিত করেছেন। বিমানটি এই বিমানবন্দরে অবতরণের চেষ্টাকালে বিধ্বস্তের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। দেশটির ব্রডকাস্টিং কর্পোরেশন বলছে, বাজে আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির