,

প্রতিহিংসা থেকেই খালেদা জিয়াকে জেলে পাঠাতে চান প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও জেলে পাঠানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী।

আজ শুক্রবার (৪ নভেম্বর) সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নানা বিষয়ে কথা বলেন তিনি।

গত বৃহস্পতিবার সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিএনপি বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবারও জেলে পাঠানো হবে।’ তাঁর এই বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তাঁর (প্রধানমন্ত্রী) এই উক্তি থেকেই প্রমাণিত হয়েছে তারা কতটা প্রতিহিংসাপরায়ণ। তারা যে গণতন্ত্রে বিশ্বাস করে না, বিচার ব্যবস্থার স্বাধীনতায় বিশ্বাস করে না। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এ ধরনের উক্তি করেছেন প্রধানমন্ত্রী। এমন সময় বলেছেন, যখন দেশে গণতন্ত্রের জন্য আন্দোলন শুরু হয়েছে। যখন দেশের মানুষ তাদের অধিকার রক্ষার জন্য আন্দোলন করছে।

তিনি আরও বলেন, দেশ যখন নানা সংকটে, সেই সময় তাঁর (প্রধানমন্ত্রী) এ ধরনের হুমকি, তিনি যদি মনে করে থাকেন, গণতন্ত্রের আন্দোলনকে ব্যাহত করবে বা দমন করবে, তাহলে তিনি সঠিক জায়গায় বাস করছেন না। কারণ জনগণের যে আন্দোলন শুরু হয়েছে, তা আর দমানো সম্ভব হবে না। মানুষ অধিকার রক্ষার জন্য আন্দোলন করছে, সংগ্রাম করছে। এখানে হুমকি-ধমকি দিয়ে কোন কাজ হবে না।

মির্জা ফখরুল বলেন, বাড়াবাড়ি করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। বাড়াবাড়ি তো করছে রাষ্ট্র, বাড়াবাড়ি করছে আওয়ামী লীগের সরকার। তারাই আজকে রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টি করে গণতন্ত্রকে ধ্বংস করেছে। তারা আজকে বাড়াবাড়ির মাধ্যমে, তাদের আওয়ামী সন্ত্রাসীদের ব্যবহার করে আমদের সভা সমাবেশ করার সাংবিধানিক অধিকারে বাধা সৃষ্টি করছে। বাড়াবাড়ি বলতে উনি (প্রধানমন্ত্রী) কি বোঝাতে চেয়েছেন, তিনি উত্তর দেবেন। আমরা এগুলো অনেক দেখেছি, আর কোন ফাঁদে পা দিতে চাই না।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের লক্ষ্য একটাই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং সে জন্য এ-ই সরকারকে সরাতে হবে৷ দেশে গণতন্ত্রের কবর রচিত হয়েছে। এখান থেকে বাঁচতে হলে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় জানাতে হবে। জনগণ এবার যেকোনো ত্যাগের বিনিময়ে গণতন্ত্র ফিরিয়ে আনবে। আমি বিশ্বাস করি এখানে গণ-অভুত্থান সৃষ্টির মধ্য দিয়ে তাদের (সরকার) সরে যেতে হবে। যেকারণে আমরা অনেকবার বলেছি- এখনো সময় আছে, নিরাপদে সরে যান। তা না হলে পালাবার পথে খুঁজে পাওয়া যাবে না।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না