সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজেদের কাজ সেরে রাখল নিউজিল্যান্ড

news-image

অনলাইন ডেস্ক : জোশ লিটল শেষ দিকে হ্যাটট্রিক করলেও কেন উইলিয়ামসনের ঝোড়ো ফিফটিতে বড় পুঁজি গড়ল নিউজিল্যান্ড। পরে দারুণ বোলিং উপহার দিলেন বোলাররা। সুবাদে আয়ারল্যান্ডকে সহজেই হারাল কিউইরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে শুক্রবার ৩৫ রানের জয় তুলে নেয় নিউজিল্যান্ড। ১৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৫০ রান করতে পারে আইরিশরা।

সুপার টুয়েলভ পর্বে দুই দলেরই শেষ ম্যাচ ছিল এটি। এই জয়ে নিউজিল্যান্ড গ্রুপ-১ এ ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। সেমিফাইনাল এখনই নিশ্চিত বলা যাচ্ছে না। তবে এই গ্রুপ থেকে শেষ চারে যাওয়ার জন্য শক্ত দাবিদার কিউইরাই।

গত আসরের ফাইনালিস্টদের এখন অপেক্ষায় থাকতে হবে গ্রুপের বাকি দুই ম্যাচের ফলের দিকে। তাদের সমান ৭ পয়েন্ট হওয়ার সুযোগ আছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের।

কিছুক্ষণ পরই আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে অস্ট্রেলিয়া। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড- দুই দলই নিজেদের ম্যাচে জিতলে নেট রান রেটের হিসেব আসবে। এখন পর্যন্ত যেখানে সবচেয়ে ভালো অবস্থান নিউজিল্যান্ডের।

অ্যাডিলেডে টস হেরে ব্যাট করতে নামা কিউইদের বড় পুঁজি এনে দিতে উইলিয়ামসন খেলেন ৩৫ বলে ৬১ রানের ইনিংস। ৫টি চারের সঙ্গে ৩টি ছক্কা হাঁকান তিনি। এ ছাড়া ফিন অ্যালেন ১৮ বলে ৩২ ও ড্যারিল মিচেল ২১ বলে অপরাজিত ৩১ রান করেন।

নিউজিল্যান্ডের স্কোর আরও বড় হতে পারত। ১৯তম ওভারে হ্যাটট্রিক করে তা হতে দেননি আইরিশ পেসার জোশ লিটল। পর পর তিন বলে তিনি উইলিয়ামসন, জেমস নিশাম ও মিচেল স্যান্টনারকে ফেরান। এবারের বিশ্বকাপে দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিকের স্বাদ পান লিটল।

জবাব দিতে নেমে আইরিশদের উড়ন্ত শুরু এনে দেন পল স্টার্লিং ও অ্যান্ডি বালবার্নি। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ৬৮ রান। নবম ওভারে ২৫ বলে ৩০ রান করা বালবার্নিকে বোল্ড করে জুটি ভাঙেন স্যান্টনার। পরের ওভারে ২৭ বলে ৩৭ রান করা স্টার্লিং বোল্ড হন ইশ সোধির বলে। এরপর খেই হারিয়ে ম্যাচ হারে আইরিশরা।

কিউইদের পক্ষে সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন লকি ফার্গুসন। ২টি করে উইকেট নিয়েছেন সাউদি, স্যান্টনার ও সোধি।ম্যাচসেরা হয়েছেন উইলিয়ামসন।

 

এ জাতীয় আরও খবর

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত