,

সিসি ক্যামেরা ব্যবহারে ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ ফিরেছে: সিইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : অনিয়ম বন্ধে সিসি ক্যামেরা ব্যবহারে ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ ফিরেছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল

বুধবার (২ নভেম্বর) আগারগাঁও নির্বাচন কমিশনে চারটি পৌরসভার নির্বাচন মনিটরিং করার সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা সকাল থেকে সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত আমাদের চোখে কোনো অনিয়ম ধরা পড়েনি। সুশৃঙ্খলভাবে ভোটারদেরকে ভোটকেন্দ্রের বাইরে এবং ভেতরে অপেক্ষা করতে দেখছি। কেন্দ্রের ভেতরে ভোটকক্ষে নিয়মানুবর্তিতা অনুসরণ করেই সবাই ভোট দিচ্ছেন।

সিইসি বলেন, আজকে ৪টি পৌরসভায় নির্বাচন হচ্ছে। এগুলো আমরা সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করছি। ৭ উপজেলার নির্বাচন ভিডিওকলের মাধ্যমে যোগাযোগ রাখছি। মোবাইল ফোনের মাধ্যমে ছবিও দেখছি। এখন পর্যন্ত খবর পাচ্ছি নির্বাচন বেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে।

গাইবান্ধা-৫ উপনির্বাচনের তদন্ত রিপোর্ট সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তদন্ত রিপোর্ট হাতে পেয়েছি, এটা সত্য। রিপোর্ট নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হইনি, আমরা বসতে পারিনি। তদন্ত রিপোর্ট সম্পর্কে আপনাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না