,

হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে পালালেন স্বামী

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ আসার খবর পেয়ে স্ত্রীর মরদেহ ফেলে পালিয়ে গেছেন স্বামী। পুলিশ হাসপাতাল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠিয়েছে।

জানা যায়, সোমবার উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের সূর্যদিয়া গ্রামের মিরাজ শেখের ছেলে মাহবুর শেখ (৩০) স্ত্রী রিপা বেগমকে (২৬) বেলা ১২টার দিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে জরুরি বিভাগের খাতায় নাম অন্তর্ভুক্ত করেন। পরীক্ষা-নিরীক্ষা পর কর্তব্যরত চিকিৎসক গৃহবধূকে মৃত ঘোষণা করেন। বেলা ২টার দিকে হাসপাতাল থেকে থানায় ফোন দিলে পুলিশ আসার খবরে পালিয়ে যান রিপার স্বামী মাহবুর।

গৃহবধূ রিপার পিতা পাশের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের বড়খারদিয়া গ্রামের ওসমান শেখ জানান, ৬ বছর আগে রিপার বিয়ে হয় মাহবুর শেখের সাথে। তাদের দুইটি মেয়ে সন্তান রয়েছে। মাঝে মধ্যে যৌতুকের জন্য রিপাকে মারধর করে টাকা আনতে পাঠাতো আমার বাড়ি। গত বছর কিছু টাকাও দেয়া হয়েছে মাহাবুরকে। দুইদিন আগেও ধান চালসহ একটি ছাগল দিয়েছি রিপাকে। সোমবার ১২টার দিকে মাহবুর আমার ছেলে মিরাজুলকে (রিপার ভাই) ফোন করে বলে; তোমার বোন মারা গেছে। খবর পেয়ে আমরা এসে দেখি মরদেহ হাসপাতালে। মরদেহের কাছে রিপার স্বামী বা বাড়ির কোনো লোকজন নাই।

মরদেহ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপ-পরিদর্শক উত্তম কুমার সেন বলেন, হাসপাতালে পুলিশ যাওয়ার খবর পেয়ে মাহবুর শেখ পালিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ থানা পুলিশকে মরদেহের খবর দিলে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে মৃত্যুর কারন। তবে হাসপাতাল থেকে বিষ পানের রিপোর্ট দিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির