,

মেয়ের প্রেম নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল বাবার

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রতিবেশী তরুণ-তরুণীর প্রেম নিয়ে দুই পরিবারেরে বিরোধের জের ধরে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন প্রেমিকার বাবা। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের শাল্লা উপজেলার নারকিলা গ্রামে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর মিয়া (৫৫) ওই গ্রামের মৃত মজর উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর মিয়ার মেয়ে ও মোতালিব মিয়ার ছেলে মোতাবিবরের প্রেমের সম্পর্ক চলছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ তৈরি হয়। আগামী ৩ নভেম্বর প্রেমিক মোতাবিবের বিয়ে অন্য জায়গায় ঠিক করা হয়। প্রতিবাদে প্রেমিকা রোববার সন্ধ্যায় বাড়ি থেকে পালিয়ে বিয়ের দাবিতে মোতালিব মিয়ার বাড়িতে অবস্থান নেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়। ওই দিন রাত ১২টার দিকে দুই পক্ষের সংঘর্ষে জাহাঙ্গীর গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, রোববার রাতে নারকিলা গ্রামে একজনের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে এটিকে খুন হিসেবে দাবি করা হলেও পুলিশ ঘটনাটির আসল রহস্য জানার চেষ্টা করছে। মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর