,

ফিলিং স্টেশনে বিস্ফোরণ: দগ্ধ ৫ জনের কেউ বেঁচে রইল না

news-image

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় ফিলিং স্টেশনে সিলিন্ডারবাহী গাড়িতে আগুনের ঘটনায় দগ্ধ আনোয়ার হোসেনও (৩০) মারা গেছেন। এ নিয়ে এ দুর্ঘটনায় দগ্ধ পাঁচ জনের কেউই বেঁচে রইল না।

গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেন মারা যান। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাজীপুর ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় দগ্ধ আনোয়ার চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা গেছেন। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে চিকিৎসাধীন অবস্থায় আরও চার জনের মৃত্যু হয়। দগ্ধ পাঁচ জনের সবাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন।

গত ১৩ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে দগ্ধ অবস্থায় পাঁচ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। দগ্ধরা হলেন- আলামিন (২৫), আনোয়ার (৩০), সিরাজুল ইসলাম (২৮), পারভেজ (৩৩) ও মিঠু (২৬)।

এর মধ্যে ১৪ অক্টোবর মিঠুর মৃত্যু হয়। তার শরীরের ১০০ শতাংশই দগ্ধ ছিল। এরপর একে একে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ জনই মারা গেলেন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর