,

আদালতেই ধুন্ধুমার হাতাহাতি-চুলোচুলি দুই নারী আইনজীবীর! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : সওয়াল-জবাবের মাধ্যমে আইনি লড়াই নয়, আদালতেই হাতাহাতিতে জড়ালেন দুই নারী আইনজীবী। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কাসগঞ্জের আদালতে। ঘটনার ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি) ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তবে ঠিক কী কারণে দুই নারী আইনজীবী আদালতের বারান্দায় মারামারি করছিলেন, তা স্পষ্টভাবে জানা যায়নি।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, দুই নারী আইনজীবীর মারামারি থামাতে সেখানে উপস্থিত হন বেশ কয়েকজন আইনজীবী। তবে তাদের বারবার আলাদা করলেও ফের একে অপরের দিকে তেড়ে যাচ্ছিলেন তারা। শেষ পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছান এক নারী পুলিশকর্মী। তার হস্তক্ষেপে হাতাহাতি বন্ধ হয়। এরই মাঝে ঘটনার ভিডিও করতে দেখা যায় বেশ কয়েকজন আইনজীবীকে। সেই ভিডিওতে দেখা যায়, একে অপরের চুল ধরে খামচাখামচি করছেন দুই আইনজীবী।

ভিডিওতে দেখা যায়, মারামারি করা এক নারী আইনজীবী শাড়ি পরে ছিলেন। তার ওপর দিয়ে কালো কোর্ট চাপানো ছিল। অপরজন শার্ট প্যান্ট পরে ছিলেন। দুই আইনজীবী, একে অপরের গালে, মাথায় চড় বসান। শাড়ি পরে থাকা আইনজীবী বেশি মারমুখী ছিলেন। শার্ট প্যান্ট পরে থাকা আইনজীবীকে মেঝেতে ফেলে মারেন অপর আইনজীবী। পালটা শার্ট প্যান্ট পরে থাকা আইনজীবীও তেড়ে যান শাড়ি পরা নারীর দিকে। এই মারামারি দেখতে ভিড় জমান অন্য আইনজীবীরাও। পরে পুলিশ এসেও মারামারি থামাতে হিমশিম খান। পরে বুঝিয়ে দুই জনকে কিছুটা শান্ত করা যায়। তবে আদালত চত্বরে এভাবে দুই নারী আইনজীবীর হাতাহাতির ঘটনা দেখে হতবাক নেটিজেনরা।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর