,

ষোল বছর পরও সাকিব-উইলিয়ামস

news-image

ক্রীড়া প্রতিবেদক : সময়টা ২০০৬ সাল। খুলনার শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়াম। সেই মাঠেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে শাহরিয়ার নাফিসের নেতৃত্বে খেলতে নেমে জয় নিয়ে মাঠ ছেড়েছিল। সময়ের হিসেবে ১৫ বছর ৩৩৬ দিন দুই দল এই সংস্করণে ২০তম বার মুখোমুখি হয়েছে। প্রথম দেখার সেই দলের অনেকেই বাদ পড়েছেন, কেউবা গেছেন অবসরে। তবে রয়ে গেছেন কেবল সাকিব আল হাসান আর শন উইলিয়ামস।

সাকিব ও উইলিয়ামস দুজনেই নিজ দলের সেরা ক্রিকেটার। একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন তারা। অদ্ভুত এক মিল হলো, দুজনেই অলরাউন্ডার। ব্রিসবেনের গ্যাবায়ও দুজনেই ব্যাট-বল হাতে লড়াই করেছেন। জিম্বাবুয়ে দলে শন উইলিয়ামস যোগ্য সঙ্গী পেলেও সাকিবকে এখনও প্রায় একাই লড়াই করতে হয়।

বিশ্বকাপের সুপার টুয়েলভে আজ দুজনকেই ব্যাটে-বলে অবদান রাখতে দেখা যায়। টাইগার অধিনায়ক ব্যাট হাতে ২০ বলে খেলেন ২৩ রানের একটি ইনিংস। তবে বল হাতে এখন অবধি ৩ ওভারে ২৪ রান দিয়ে উইকেট শূন্য। অন্যদিকে বল হাতে ২ ওভারে ১০ রান দিয় এক উইকেট শিকারী শন উইলিয়ামস অপরাজিত রয়েছেন ৩১ বলে ৪৩ রান করে।

ষোল বছর আগে নিজেদের প্রথম ম্যাচের কত চন্দ্র-ভুক অমাবস্যা কেটে গেছে। গড়িয়েছে অনেকগুলো ম্যাচ। তাতে এ দুজনেই নিজেদের করেছেন সমৃদ্ধ। সাকিব হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। একাধিকবার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ দলের নেতৃত্বের। অন্যদিকে শন উইলিয়ামস হয়ে গেছেনে নিজ দেশের সাবেক অধিনায়ক। তবু তিনি দলটির এখনও ভরসার এক নাম।

উইলিয়ামস ৬৩ ম্যাচ (আজকের ম্যাচ ছাড়া) খেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩২৬ রান করেছেন। সর্বোচ্চ ৬৬ রানের অপরাজিত ইনিংস। ২৩.২৬ গড়ের বিপরীতে স্ট্রাইক রেট ১২৬। আর বল হাতে রয়েছে তার ৪০ উইকেট। অন্যদিকে সাকিব ১০৬ ম্যাচ (আজকের ম্যাচ ছাড়া) খেলে করেছেন ২২০৭ রান। সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস। ২৩.৪৭ গড়ের বিপরীতে স্ট্রাইক রেট ১২২।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড