,

ইমরানের ডাকে লংমার্চ শুরু, পাকিস্তানে নিরাপত্তা জোরদার

news-image

অনলাইন ডেস্ক : আগাম নির্বাচনের দাবিতে পাকিস্তানে পিটিআইয়ের ডাকা লংমার্চ শুরু হয়েছে। ‘হক-কি আজাদি’ নামে এ লংমার্চের নেতৃত্ব দিচ্ছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান। এদিকে, পিটিআই সমর্থকরা কোনো বিশৃঙ্খলা করলে, তা কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, লাহোরের লিবার্টি চক থেকে লংমার্চ শুরু হয়। বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পিটিআই চেয়ারম্যান লংমার্চের উদ্বোধন করেন।

ইমরান খান বলেন, ‘এই লংমার্চে রাজনীতি নেই, এটি সাধারণ কোনো আন্দোলনও নয়। তিনি জোর দিয়ে বলেন, এই কর্মসূচি হলো মুক্তির জন্য ‘জিহাদ’।’

ক্ষমতাসীনদের প্রতি ইঙ্গিত করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘চোরদের’ দাস হয়ে থাকার চেয়ে মরে যাওয়া ভাল। নেতাকর্মীদের তিনি বলেন, ‘আমাদের দেশকে মুক্ত করতে প্রস্তুত হোন।’

দাসত্ব মেনে নেবেন না বলে ইচরায় লংমার্চের দ্বিতীয় পথসভায় নিজের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন পিটিআই চেয়ারম্যান। এ সময় জনতার সুনামি ঠেকাতে সরকারে প্রতি চ্যালেঞ্জও ছুড়ে দেন তিনি।

রাতে প্রথম দিনের মতো লংমার্চ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়। আজ শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় ফের লংমার্চ শুরুর কথা রয়েছে। আগামী ৪ নভেম্বর লংমার্চ রাজধানী ইসলামাবাদে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড