,

ক্রিমিয়ায় ড্রোন হামলা ঠেকানোর দাবি রাশিয়ার

news-image

অনলাইন ডেস্ক : কৃষ্ণ সাগরে মোতায়েনরত রুশ যুদ্ধজাহাজ সেভাস্তপল উপসাগরে একটি ড্রোন হামলা প্রতিহত করেছে। ক্রিমিয়ায় নিযুক্ত এক রুশ কর্মকর্তা এই দাবি করেছেন। আজ শনিবার সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া রাশিয়া ও সেভাস্তপলের মেয়র মিখাইল রাজভোঝাইয়েভের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, শহরের কোনো স্থাপনায় আঘাত হানতে পারেনি। পরিস্থিতি শান্ত এবং নিয়ন্ত্রণে আছে। সকল অভিযান দল প্রস্তুত আছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, সাময়িক সময়ের জন্য ফেরি এবং নৌকাগুলোর ওই উপসাগরে প্রবেশ বন্ধ আছে। তবে রাশিয়ার এই দাবির তথ্য নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে সিএনএনের পক্ষ থেকে বলা হয়েছে।

এ ছাড়া ইউক্রেন এই হামলা চালিয়েছে কি না সেই সম্পর্কে দেশটি এখন পর্যন্ত মুখ খুলেনি। এর আগে ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেই সময় অন্তত চার জন নিহত হয়।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ পর্যন্ত টানা ২৪৮ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া গেছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর