,

পুরোপুরি সুস্থ নন, ডেঙ্গু নিয়েই শুটিং ফ্লোরে ‘ভাইজান’

news-image

অনলাইন ডেস্ক | : আমি এখনও সম্পূর্ণ সুস্থ নই’ বক্তব্য সালমান খানের। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। বেশ কিছু দিন গৃহবন্দিও থাকতে হয় নায়ককে। বাতিল করে দিতে হয়েছিল শুটিংও। সালমানের ডেঙ্গুর খবরে তৎপর মুম্বাই পুরসভা। নায়কের বাসভবন ‘গ্যালাক্সি’ আবাসন এবং সংলগ্ন এলাকায় মশার উৎপাত কমাতে উদ্যোগী হয়।

‘বিগ বস’-এর বাড়িতে এই শুক্রবার সঞ্চালকের আসনে ফের দেখা যায় নায়ককে। কাজে ফেরার প্রসঙ্গে নায়ক বলেন, ‘শুটিংয়ে ফেরার জন্য আমায় কেউ জোর করেননি। আমি নিজে থেকেই শুরু করেছি, কারণ এটা আমার কাজ।’

সালমানের অসুস্থতার কারণে ‘বিগ বস’-এর তিনটি পর্ব সঞ্চালনা করেছেন প্রযোজক পরিচালক করণ জোহর। তবে সাত দিনের বিরতির পর আবারো কাজে ফিরলেন ‘ভাইজান’।

শুটিংয়ে ফিরেছেন সালমান খান

প্রসঙ্গত, তার ঘনিষ্ঠ সূত্রের দাবি, পরিস্থিতি খুব গুরুতর নয়। দ্রুত সুস্থ হয়ে এবং বিশ্রাম নিয়ে সালমান কাজে ফিরবেন। শুধু ‘বিগ বস’ নয়, খুব শিগগিরই শুরু করবেন নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর শুটিং। তবে নায়কের অসুস্থতার কারণে বন্ধ ছিল না সেই ছবির কাজ। অন্যান্য অভিনেতাকে নিয়ে ছবির বাকি অংশের কাজ এগিয়ে রেখেছেন পরিচালক। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর