,

‘ক্যাটরিনা কোনো কাজের নন, কিছুই পারেন না’

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এর সঙ্গে দীপিকা পাড়ুকোনের যথেষ্ট ভালো বন্ধুত্ব। দীপিকা ও ক্যাটরিনা একই সঙ্গে জিমে ওয়ার্কআউট করেন। সম্প্রতি সেই বান্ধবীকেই কিনা ‘অকর্মা’ আখ্যা দিলেন দীপিকা তাও আবার সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে ঘটনার বিবরণে জানা যায়, শূন্যে দোল খাচ্ছিলেন দীপিকা। কাপড়ের দোলনায় বসে এরিয়াল যোগে মগ্ন তিনি। ক্যাটরিনার তাতেও কোন উৎসাহ ছিল না। কিন্তু দীপিকার ওয়ার্কআউট ভিডিও করছেন তিনি।

ক্যাটরিনার মতে, তার মুড নেই এরিয়াল যোগা করার। এই কারণে ক্যাটরিনাকে অকর্মণ্য বলেছেন দীপিকা। তবে অবশ্যই তা মজা করে।

দীপিকার এই ভিডিওটি নেটদুনিয়ায় ভাইরাল হতেই বেশ মজা করছেন ঈশান খট্টর, বরুণ ধাওয়ান। কাপড়ে ঢাকা দীপিকাকে ঝুলতে দেখে ইশান মন্তব্য করেছেন, ‘দ্য মমি রিটার্নস?’

দীপিকা তখন নীল দোলনায় বসে সাধনা করছেন। ভিডিওর নিচে লিখেছেন, ‘কঠোর ওয়ার্ক আউট করছিলাম জিমে। এদিকে ক্যাটরিনাকে দেখুন! কোনো কাজের নয়। আমার ভিডিও করে গেল গোটা সময়টা!’

দীপিকা ও ক্যাটরিনা সময় পেলেই একসঙ্গে জিমে যান। সেখানে দুজন গ্লামার ধরে রাখা নিয়ে কথা বলেন।

বর্তমানে ‘প্রজেক্ট কে’-এর কাজে ব্যস্ত দীপিকা। শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’-এও অভিনয় করেছেন তিনি। ২০২৩ সালের ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। অন্যদিকে ক্যাটরিনা অভিনীত ‘ফোন ভূত’ মুক্তি পাবে আগামী ৪ নভেম্বর।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর