,

আজ রাতে শেষ হচ্ছে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

news-image

নিজস্ব প্রতিবেদক : টানা ২২ দিনের অপেক্ষা শেষে আজ শুক্রবার মধ্যরাত ১২টায় উঠে যাচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা। আগামীকাল শনিবার থেকে বাজারে দেখা মিলবে মাছের রাজা ইলিশের।

এদিকে ইলিশের অপেক্ষার প্রহর শেষ হওয়া উপলক্ষে দেশের বিভিন্ন স্থানের জেলেরা মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে সাগর ও নদীতে নামতে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলেরা।

‘মা ইলিশ রক্ষা পেলে, বারো মাস ইলিশ মিলে’ স্লোগানে গত ৬ অক্টোবর মধ্যরাত থেকে দেশের নদ-নদীগুলোতে ইলিশ শিকার, সংরক্ষণ ও পরিবহনে সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়। সেই নিষেধাজ্ঞা চলে ২৮ অক্টোবর পর্যন্ত।

গত কয়েক বছরে দেশের সর্বত্র নির্দিষ্ট সময়ে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা কার্যকর করার সুফল মিলেছে ইলিশের উৎপাদনে। নিষেধাজ্ঞার বাইরের সময়ে ইলিশ আহরণ বেড়ে যাওয়ায় জেলেদের পাশাপাশি লাভবান হচ্ছে সাধারণ ক্রেতারাও।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর