,

আবারও পোশাক শিরোনামে মালাইকা!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা আবারও প্রমাণ করে দিয়েছেন বয়স কেবলি সংখ্যা। গত ২৩ অক্টোবর বলিউডের ‘মুন্নী’ ৪৯ বছর বয়সে পা দেন। এ উপলক্ষে মুম্বাইয়ের একটি অভিজাত রেস্তোরাঁয় প্রেমিকা মালাইকার জন্য পার্টির আয়োজন করেছিলেন অভিনেতা অর্জুন কাপুর। আর তাতে হাজির হয়েছিলেন একঝাঁক তারকা।

জন্মদিনে তার তিনি ফ্রেমবন্দি হয়েছিলেন সাদা-নীল আউটফিটে। পাশাপাশি এ পোশাকের সঙ্গে ম্যাচিং জুতা আর কালো রঙের রোদচশমাও পরেছিলেন এই অভিনেত্রী। তা ছাড়াও কানে ছিল দুল। এমন আবেদনময়ী সাজে নজর কেড়েছিলেন এই নায়িকা। এবার এই পোশাকের মূল্য নিয়ে জোর চর্চা চলছে।

ভারতীয় সংবাদমাধ্যমের বলিউড শাদি ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, মালাইকা জন্মদিনের জন্য এই পোশাক কিনেছেন ইতালিয়ান ফ্যাশন হাউস ডলস অ্যান্ড গাব্বানা থেকে। মালাইকার টপসের মূল্য ৮৫ হাজার ৬২৬ টাকা। আর স্কার্টের মূল্য ১ লাখ ১০ হাজার ৯৯৬ টাকা। যার মোট মূল্য দাঁড়ায় ১ লাখ ৯৬ হাজার ৬২২ টাকা।

বলিউডের বহুল চর্চিত প্রেমিক জুটি মালাইকা-অর্জুন। শুরুতে গোপন করলেও তাদের সম্পর্কের বিষয়টি এখন ওপেন সিক্রেট। তাদের সম্পর্ক পরবর্তী ধাপে নিতে চাইছেন অর্জুন-মালাইকা। বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা। এমনকি মালাইকার কাছাকাছি থাকার জন্য অর্জুন নিজেই একটি ফ্ল্যাট কিনে নিয়েছিলেন। তবে বিয়ের বিষয়টি গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে। বরং এখনো লিভ-ইন সম্পর্কেই রয়েছেন তারা।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর