,

মোদির প্রশংসায় পঞ্চমুখ পুতিন

news-image

অনলাইন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বৃহস্পতিবার মস্কোতে ভালদাই ইন্টারন্যাশনাল ডিসকাশন ক্লাবের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় পুতিন মোদির স্বাধীন পররাষ্ট্রনীতির ভূয়সী প্রশংসা করেছেন। পুতিন বলেছেন, মোদির নেতৃত্বে ভারতে অনেক কিছু হয়েছে। এ সময় রশ প্রেসিডেন্ট মোদিকে দেশপ্রেমিক হিসেবে উল্লেখ করেছেন। খবর এনডিটিভির।

পুতিন বলেন, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে দেশটির অনেক উন্নতি হয়েছে। তিনি তার দেশের একজন দেশপ্রেমিক। তার ‘মেক ইন ইন্ডিয়া’ ধারণাটি অর্থনৈতিক এবং নৈতিকতা উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। ভবিষ্যত ভারতের, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র-ভারত, এটি নিয়ে গর্ব করা যায়।

পুতিন আরও বলেন, মোদি তার জনগণের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে মস্কোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে গেছেন। ভারত একটি ব্রিটিশ উপনিবেশ থেকে একটি আধুনিক রাষ্ট্রে তার উন্নয়নে অসাধারণ অগ্রগতি করেছে।

বক্তৃতায় পুতিন রাশিয়ার ও ভারতের মধ্যকার সম্পর্কের ওপর জোর দিয়েছেন। পুতিন দেশ দুইটির মধ্যে সম্পর্ককে বিশেষ বলে আখ্যা দিয়েছেন।

পুতিন বলেন, আমাদের কখনোই কোনো কঠিন সমস্যা ছিল না। আমরা একে অপরকে সমর্থন করেছি এবং এখনই তা ঘটছে। আমি নিশ্চিত এটা ভবিষ্যতেও ঘটবে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর