,

আয়ারল্যান্ড-আফগানিস্তানের পয়েন্ট ভাগাভাগি

news-image

টি-টোয়েন্টি বিশ্বকাপের আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার সুপার টুয়েলভের ম্যাচটি বৃষ্টির কারণে মাঠে গড়ালো না। মেলবোর্নের বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে দুদল।

শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল ১০টায় আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু গ্রুপ-১ এর এই ম্যাচটি অবিরাম বৃষ্টিতে ভেসে যায়। দুই ঘণ্টা ধরে মাঠ কভারে ঢাকা থাকার পর আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত করার সিদ্ধান্ত নেন।

সুপার টুয়েলভে টানা দুই ম্যাচে বৃষ্টির কবলে পড়ল আফগানিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট পেয়েছিল তারা, এবার আইরিশদের সঙ্গে না খেলেই পেল আরেকটি পয়েন্ট। আর শ্রীলঙ্কার কাছে হার দিয়ে শুরু করা আয়ারল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় পায়।

আজকের ম্যাচেও ফেভারিট ছিল আইরিশরা। জিতলে শীর্ষে ওঠার সুযোগ থাকলেও পয়েন্ট ভাগাভাগি করতে হলো বৃষ্টির কারণে। তাতে নিউজিল্যান্ডের সমান ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠল আইরিশরা। অন্যদিকে তিন ম্যাচে আফগানিস্তান দুই পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড